রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
গতকাল শনিবার মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর বিষয়ে বৈঠক করেন বোর্ডের সদস্যরা। পরে বোর্ডের পরামর্শেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ইতিমধ্যে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
জাহিদ হোসেন জানান, হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি কবে হাসপাতাল ছাড়তে পারবেন, তা তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।
আজ রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা আছে বলেও জানান জাহিদ। তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পরে ম্যাডামের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। ওই সব পরীক্ষার রিপোর্ট আসা শুরু করেছে। মেডিকেল বোর্ড আজকে সন্ধ্যায় কোনো একটা সময়ে বসবে। রিপোর্টগুলো পর্যালোচনা করে ওনার পরবর্তী পর্যায়ের যে চিকিৎসা দেওয়া প্রয়োজন, তা দেবে।’
এ দিকে খালেদা জিয়াকে অন্যায়ভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আমির খসরু বলেন, ‘চিকিৎসকেরা বারবার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথা বললেও সরকার তা গ্রাহ্য করছে না। যে কারণে খালেদা জিয়াকে দেশের চিকিৎসার মধ্যে সীমিত থাকতে হচ্ছে। এসবের উদ্দেশ্য একটাই, খালেদা জিয়াকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রেখে অবৈধভাবে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, সেটা যেন তারা সফলভাবে করতে পারে।’

প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
১ ঘণ্টা আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
৩ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচিতে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দেশের...
৪ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে। এ কর্মসূচির প্রয়োজনীয়
৪ ঘণ্টা আগে