
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, হামলা-মামলায় এখন আর বিএনপি ভয় পায় না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পিআর পদ্ধতি (আনুপাতিক প্রতিনিধিত্ব) জনগণের মাথায় ঢোকানোর আগে তাঁদের ভোট দেওয়া শেখান। নতুন পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’
আজ শুক্রবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে, গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আর কোনো তালেবানি নির্বাচন চলবে না, জনগণ তা মেনে নেবে না। বিএনপির বিরুদ্ধে মানুষকে ভুল-বোঝানোর চেষ্টা করে লাভ নেই।’
তিনি বলেন, ‘আমরা ১৭ বছর আন্দোলন করেছি, প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করব। যারা একসময় ভাত খেতে পারত না, আজ তারা টাকার কুমির হয়েছে। আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই—তারা এত টাকা কোথায় পেল?’
মির্জা আব্বাস আরও বলেন, ‘বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে দমন করা যাবে না। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা কোনো দালালি রাজনীতি করি না। আমরা জনগণের রাজনীতি করি।’
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ্ নবী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ ছাড়া মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতা–কর্মীরাও উপস্থিত ছিলেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে