
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এ দেশের মানুষ সকলে আজকে আওয়াজ তুলেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে তারা গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পারবে না। যারা দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করেছে, তারা অর্থনীতিকে মেরামত করতে পারবে না।’
আজ শুক্রবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘বাংলাদেশ ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মুক্তিযোদ্ধাদের দল আর আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের সমর্থক দল উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে।’
খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘যেখানে আওয়ামী লীগ, সেখানে গণতন্ত্রের কোনো অবস্থান নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আর যেখানে বিএনপি, সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস।’
এই সরকারকে বিদায় করতেই বিএনপি ১০ দফা দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমরা যে সংকটে আছি তা হলো দেশে গণতন্ত্র নাই, মানুষের ভোটের অধিকার নাই, অর্থনীতি ধ্বংস। এর সবকিছু একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। জাতি আজকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সংগ্রামে লিপ্ত। সরকারকে বিদায় করা ছাড়া আর বিকল্প কিছু নাই।’
জিয়াউর রহমানের সফলতা তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, ‘জিয়াউর রহমান আমাদের পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় এনে দিয়েছিলেন। আজকে আমাদের যে রেমিট্যান্স এবং বিদেশে রপ্তানি থেকে যে আয়—এই দুটি জিয়াউর রহমান শুরু করে গিয়েছিলেন। তলাহীন থেকে জিয়াউর রহমান এই বাংলাদেশকে সিকিউরিটি কাউন্সিলের সদস্য করে আন্তর্জাতিকভাবে সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করে গেছেন।’
বিএসপিপির অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, কাদের গণি চৌধুরী প্রমুখ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে