
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করা যুবলীগ কর্মী মিজানকে ফোন করে ধন্যবাদ জানান ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এতে চটেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমেরিকায় বিবেকবোধ বেচে দেওয়া যে কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে, তার সঙ্গে পরবর্তী সময়ে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন! মানুষ কতটা ছোটোলোক হলে এ কাজ করতে পারে? এ রকম নিচু মানসিকতার নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রতিটি সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে?’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটোলোকি দেখতে পাবেন, এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে লাখো-কোটি শুকরিয়া, আল্লাহ আমাদের, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটোলোক থেকে মুক্তি দিয়েছেন।’

মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
৫ ঘণ্টা আগে
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
আগামীকাল শুক্রবার চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১০ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারও ফেরত এসেছে। কিন্তু দলীয় স্বার্থ চিন্তায় সংবিধান সংশোধন করার সুযোগ এখনো বিদ্যমান। এই সুযোগ বন্ধ করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
১৯ ঘণ্টা আগে