
অন্যরা অপকর্ম করে সুকৌশলে বিএনপির ত্যাগী কর্মীদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ শনিবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এ দাবি করেন। পৌর ভাসানী মিলনায়তনে সভাটি হয়।
বিএনপির এই নেতা বলেন, জনগণের শক্তিই বড় শক্তি। বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান। বিএনপিকে কোনো ষড়যন্ত্র নিঃশেষ করতে পারেনি, আগামী দিনেও পারবে না। অপকর্ম করে অন্যরা, আর সুকৌশলে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ত্যাগী কর্মীদের ওপর।
টুকু আরও বলেন, একাত্তরের ৯ মাস যুদ্ধ করে যাঁরা দেশকে হানাদারমুক্ত করে স্বাধীনতা এনেছিলেন, তাঁরাই প্রকৃত মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল। ২৪-এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া জুলাই-আগস্ট বিপ্লবধারী দেখা যাচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ১৭ বছরের আন্দোলনের জন-আকাঙ্ক্ষা, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল ইসলাম খান আলিম সভায় সভাপতিত্ব করেন। এতে জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা প্রমুখ।

নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, তাঁর দুটি ব্যাংক হিসাবে মোটের ওপর প্রায় ১০ লাখ টাকা জমা আছে। আর তাঁর বাবার ব্যাংক হিসাবে রয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
২ ঘণ্টা আগে
আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামব। আমরা একটা গণ-অভ্যুত্থান করেছি, গণ-অভ্যুত্থানের পরবর্তী করণীয় ঠিক করতে আমরা...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই আদেশ দিয়েছেন বলে
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
১৩ ঘণ্টা আগে