
বাংলাদেশের মানুষ বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি আর চায় না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে রাজনৈতিক দলগুলোর কাছে এখন জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন।
আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করেছে সংগঠনটি।
সমাবেশে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশে জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন।’ তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘কথামালার রাজনীতি নয়, চলুন, আমরা শুরু করি মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি।’

তরুণ প্রজন্মের উদ্দেশে তারেক বলেন, ‘তোমরাসহ তোমাদের মতন তোমাদের সহপাঠী, তোমাদের সহকর্মী, যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে, তোমাদের সেই ভূমিকা পালন করতে হবে, সেটি জ্ঞানে-বিজ্ঞানে হোক, শিক্ষা-দীক্ষায় হোক, মেধা-মননে হোক, নিজেদের গড়ে তুলতে হবে। শুধু নিজেদের গড়ে তুললে চলবে না; নিজেদের গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপি আগামী দিনের নীতি, ধর্মীয়, সামাজিক মূল্যবোধে মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি, কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার রাজনীতি। মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের রাজনীতি।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে