আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের গুলশান অফিসে সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের প্রার্থী মনোনীত হয়েছেন। তাঁর ছেলে তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন। বিএনপির হেভিওয়েট বা শীর্ষ পর্যায়ের নেতা ও আলোচিতদের অনেকেই মনোনয়ন পেয়েছেন।
এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাও-১ আসনে, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম–১০ আসনে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার–১ আসনে, মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ আসনে, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসনে, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন।
দিনাজপুর-৬ আসনে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, পটুয়াখালী-৪ আসনে এ বি এম মোশাররফ হোসেন, ভোলা-৩ আসনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রম, ফরিদপুর-২ আসনে শ্যামা ওবায়েদ ইসলাম, কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন, ফেনী-২ আসনে জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী-২ আসনে জয়নাল আবেদীন ফারুক, লক্ষ্মীপুর-৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা-১২ আসনে সাইফুল ইসলাম নিরব, ঢাকা-৬ আসনে ইশরাক ধানের শীষ প্রতীকে লড়বেন।

বাবা নেই এক দশকেরও বেশি সময় ধরে। ২০১৩ সালে রাতের আঁধারে গুম হয়ে যাওয়া বাবার স্মৃতি আর মায়ের সীমাহীন সংগ্রামের আলোতেই নিজের পথ চিনে নিয়েছে মো. সাদমান শিহাব। সকল প্রতিকূলতা ও স্বজন হারানোর বেদনা পেরিয়ে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই কিশোর।
১৫ ঘণ্টা আগে
মানুষের আয় বাড়ছে না, মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা তো চলতে পারে না। গ্যাসের দাম বাড়ানো হলো, বলা হলো, এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বরের জন্য আবার রেডি থাকেন আরেকটা বাড়ার। এভাবে মাসে মাসে বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত
১৫ ঘণ্টা আগে
এনটিআরসিএর মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বাতিল করে স্থানীয় পর্যায়ে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে ঘুষ, তদবির, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির বাণিজ্য আবারও বিস্তার লাভ করবে...
১৬ ঘণ্টা আগে
বিগত সরকার যেভাবে কুইক রেন্টাল ও ‘দায়মুক্তি আইনে’র সুযোগ নিয়ে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজও একই বিপজ্জনক প্রেসক্রিপশন বাস্তবায়নের অপচেষ্টা করা হচ্ছে।
১ দিন আগে