
দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সময়মতো নির্বাচন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে। আমরা একটু ধৈর্য ধরি, একটু সময় দিই।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লন্ডন বৈঠক জাতির জন্য ইতিবাচক ঘটনা বলে মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আমি তো মনে করি লন্ডনে যে বৈঠক হয়েছে, জাতির জন্য একটা বড় ইতিবাচক ঘটনা ঘটেছে। বৈঠকটাকে আমরা সেভাবেই দেখি। এটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতে সামনে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না।’
তিনি আরও বলেন, ‘খুবই সুষ্ঠু বিবেচনাপ্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু ধৈর্যসহকারে এগোতে থাকি।’
সময়মতো নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি মনে করি, সবকিছুর সমাধান আগামী দিনে হবে এবং দেশে সময়মতো নির্বাচন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য এতদিন যে ত্যাগ স্বীকার করেছি আমরা, সেটা সময়মতো হবে। দেশ সেদিকেই যাচ্ছে, আমরা বিশ্বাস করি।’
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে