
বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশস্থলের অনুমতির জন্য নবনিযুক্ত ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করতে ডিএমপি কার্যালয়ে গেছেন বিএনপির নেতারা।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির নেতারা মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসেন।
ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে গেছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
জানা গেছে, সমাবেশের অনুমতিসহ বেশ কিছু বিষয় নিয়ে বিএনপির নেতারা ডিএমপি পুলিশপ্রধানের সঙ্গে আলোচনা করবেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে