
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ছাত্রলীগের হামলার মুখে পড়ে পিছু হটেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ৭ জনের মতো আহত হয়েছে বলে জানা যায়।
আজ মঙ্গলবার বিকেলে ৪টা ২৫ মিনিটের দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ২০-২৫ জন নেতাকর্মী নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের দিকে যাত্রা শুরু করে। মিনিট তিনেকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্বে লাঠি, স্ট্যাম্প নিয়ে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন পিছু হটেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের কয়েকজনকে ঘিরে ধরে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন— ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আব্দুল জলিল আমিনুল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সম্পাদক মুন্সী সোহাগ, এসএম হলের রাজু আহমেদ, ঢাবির যুগ্ম সম্পাদক নাসির হোসেন শাওন ও এসএম হলের যুগ্ম সসম্পাদক জুবায়ের আহমেদ।
এ সময় হাসপাতলে ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের সদ্য কমিটি ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ছাত্রলীগের গুণ্ডারা আমাদের ওপর হামলা করে। এই হামলায় ছাত্রদলের ২০ জনের মতো আহত হয়েছে। অধিকাংশই মাথায় আঘাত পেয়েছে। লোহার রড ক্রিকেটের স্ট্যামসহ নানারকম জিনিস দিয়ে হামলা করে তারা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

আমাদের তো সমঝোতা ছিল নির্বাচনী সমঝোতা। এখন নির্বাচন তো শেষ। তা ছাড়া নির্বাচনের ব্যাপারটা নিয়েও আমাদের সাথে জোট একটু অন্যরকম আচরণ করেছে; যার প্রেক্ষাপটে আমাদের প্রত্যেক নেতা–কর্মীদের মনে একটু কষ্ট রয়েছে...
৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, বিএনপি আবারও আওয়ামী লীগের ‘ফাঁদে’ পড়েছে। অনুষ্ঠানে পাঁচ মুক্তিযোদ্ধাসহ শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগ দেন।
১ ঘণ্টা আগে
দেশে এমন শক্তির উত্থান হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা অমিত শাহর ছেলে জয় শাহর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ, বিএনপি এবং ভারতের প্রভাবশালী একটি মহল বাংলাদেশের ক্রিকেটকে...
৩ ঘণ্টা আগে