সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের প্রতিশ্রুতিতে ভরসা পাচ্ছে না বিএনপি। তাঁর এই প্রতিশ্রুতির কোন নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।
সোমবার দায়িত্ব নেওয়ার পরে প্রথম দিনের অফিস করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব প্রতিশ্রুতি দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠ ছেড়ে না দেওয়ার আহ্বান জানান তিনি।
সিইসির এমন প্রতিশ্রুতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘আগের প্রধান নির্বাচন কমিশনারও একই কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় হুদা সাহেব দিনের ভোট রাতে করেছেন। সুতরাং তাঁর (সিইসি) কথারও কোন গ্যারান্টি নেই। এত কাজ তাকে দিয়ে সরকার করিয়েছে যে, তাঁর কাছ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন পাবে জনগণ এটা বিশ্বাস করে না। কারণ তাঁর মাথার ওপর তো হাসিনা আছেন। হাসিনার চিন্তা, চেতনা এবং দর্শনে বহুদলীয় গণতন্ত্র নেই। কাজেই তাঁর অধীনে তিনি কি নির্বাচন করবেন। তিনি তো নির্বাচন করতে পারবেন না।’
রিজভীর ভাষায় নির্দলীয় নিরপেক্ষ সরকারই সুষ্ঠু নির্বাচনের ‘একমাত্র গ্যারান্টি’। তিনি বলেন, ‘নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই সরকারের অধীনেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এটা দেশের জনগণ বিশ্বাস করে, গবেষকেরা বিশ্বাস করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে।’
নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির সমালোচনায় রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাই। আমরা একটা কঠিন এবং ঘোর দুর্দিন অতিক্রম করছি। আজকে মানুষের পেটে খাবার নেই, হাহাকার করছে। এত উন্নয়নের গালভরা বুলি তারা আউরিয়েছ অথচ মানুষ সন্তান বিক্রি করছে খাবারের জন্য। তথাকথিত উন্নয়নের নামে তারা লক্ষ কোটি টাকা পাচার করেছে। ক্ষমতাসীন দলের লোকদের টাকার পাহাড় রচিত হয়েছে। বিভিন্ন দেশে তারা সুন্দর-সুন্দর বাড়ি করেছে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে