ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থেকে হেফাজত নেতা জালালুদ্দীনকে গ্রেফতার করা হয়। শাপলা চত্ত্বরে হেফাজত ইসলামের তান্ডবের ঘটনার মামলায় তিনি আসামী। সম্প্রতি মতিঝিলি শাপলা চত্ত্বর ও বায়তুল মোকারম মসজিদে সংঘর্ষের ঘটনাও তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, জালালুদ্দীনকে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে। নাশকতার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত এক সপ্তাহে নাশকতা এবং হেফাজতের পুরোনো মামলায় জালালুদ্দীনসহ হেফাজতের শীর্ষ ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার ব্যাপারে তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
শুক্রবার বিকেলে হেফাজতে ইসলামের আরেক শীর্ষ নেতা ঢাকা মহানগরের নায়েবে আমির জুবায়ের আহমেদকে পুরানা ঢাকার লালবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে