
দুর্নীতি ও নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের লিপ্ত থাকার অভিযোগে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত ‘নতুন সরকারের কাছে প্রত্যাশা, প্রথম ১০০ দিনের অগ্রাধিকার সম্পর্কে’ শীর্ষক এক মতবিনিময় সভায় নির্বাচিত সরকারের কাছে তিনি এ দাবি জানান।
বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘একটি গণমাধ্যমে উপদেষ্টারা নির্বাচন বানচাল করতেছিল, এমন খবর আছে। তাদের নাম প্রকাশ করে নাই, কিন্তু ইন্ডিকেশন (ইঙ্গিত) আছে তারা কোন কোন উপদেষ্টা। তারা এই নির্বাচন বানচাল করার জন্য মরিয়া হয়েছিল। বিভিন্ন সময় মব তৈরি করে এই নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য চেষ্টা করেছিল।’
বজলুর রশীদ ফিরোজ আরও বলেন, ‘ছাত্র উপদেষ্টা ও আসিফ নজরুলের নামে হাজার কোটি টাকার একটা অভিযোগ আছে। তাহলে এই যে অভিযোগগুলো আসছে, আমাদের দাবি থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা ছিল, সেই উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, সেগুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় আনা দরকার।’

অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শ্বেতপত্র প্রকাশ করা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। নতুন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার।’
১ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট-সংক্রান্ত রাষ্ট্রপতির বক্তব্যে অসংগতির অভিযোগ তুলে জামায়াতের আমির বলেছেন, ‘কোটি-কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন, আর এখন যা বলছেন, তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’
১ ঘণ্টা আগে
সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে শেষ সময়ে প্রয়োজন হলে দলের এবং দেশের স্বার্থে জোটগতভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে দলটি। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী...
২ ঘণ্টা আগে