
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে শেষ সময়ে প্রয়োজন হলে দলের এবং দেশের স্বার্থে জোটগতভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে দলটি। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা জানান দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, দেশের ১২টি সিটি করপোরেশন, এবং উপজেলা ও পৌরসভাগুলোতে দলীয়ভাবে প্রাথমিক প্রার্থী ঘোষণা করা হবে। ঈদের পর নির্বাচন পরিচালনা কমিটি সাংগঠনিক অঞ্চলগুলোতে গিয়ে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই শুরু করবে। আপাতত দল এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে দেশের বৃহত্তর স্বার্থে ১১-দলীয় জোট একসঙ্গে স্থানীয় নির্বাচনে অংশ নিলে সে সিদ্ধান্ত শেষ মুহূর্তে বিবেচনা করা হতে পারে।
সারজিস আলম তিনি বলেন, ‘আমরা আশা করছি যে, এককভাবে স্থানীয় পর্যায়ে আমরা প্রত্যেকটা জায়গায় প্রার্থীতা ঘোষণা করব। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে এই লড়াইটার দিকে যাব। যদি শেষ সময় এরকম হয় আমরা সবার সাথে বসে তবে যেটা বৃহৎ স্বার্থ থাকবে সেই স্বার্থকে সামনে রেখে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব। আশা করছি, আমাদের সাংগঠনিক বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না।’
দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এবার আইন অনুযায়ী এই নির্বাচনে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন থাকবে না। সে ক্ষেত্রে এবার ব্যক্তি হিসেবে সবাই নির্বাচনে আসবে। জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে আমাদের যে সাংগঠনিক সমন্বয় সেটা করার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করব। সেগুলো নির্ধারণ করবে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি।’
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় থেকে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী ব্যক্তিদেরও যোগাযোগ করতে বলা হয়েছে।
সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাই ও জোটগত সিদ্ধান্ত শেষ মুহূর্তে হওয়ায় দল প্রত্যাশিত প্রস্তুতি নিতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে এনসিপি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের সমালোচনা করেন। তিনি বলেন, প্রজ্ঞাপনে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ না থাকায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দাবি করেন, ১২টি সিটি করপোরেশনের মেয়াদই শেষ হয়েছে এবং নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় পার হয়ে গেছে। দ্রুত পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণার দাবি জানান তিনি।
সাম্প্রতিক পুলিশি অভিযান ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগেরও নিন্দা জানিয়েছে এনসিপি। সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, যৌক্তিক দাবিতে আন্দোলন ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত; সেটি খর্ব করা হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব, দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও মঞ্জিলা ঝুমা।

আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
২ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে বাংলাদেশে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী দল ও মতের অসংখ্য নাগরিক। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন...
১৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক গুম দিবস (৩০ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শনিবার (২৯ আগস্ট) একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি গুমের জঘন্য অপরাধের শিকার ব্যক্তিদের অবিলম্বে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে...
১৫ ঘণ্টা আগে
জুলাই শহীদদের আত্মত্যাগ ও জনগণের সাহসী লড়াইয়ের পরও প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হলেও মোটাদাগে ফ্যাসিবাদী-ব্যবস্থা বহাল রয়েছে। এ অবস্থায় স্বাধীনভাবে কথা বলা, সংগঠিত হওয়া, প্রতিবাদ অব্যাহত রাখা এবং প্রয়োজনে প্রতিরোধের জন্য...
১৫ ঘণ্টা আগে