জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। পল্টন থানার একটি ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশালের সমাবেশ শেষ করে আজ রোববার ভোরে তিনি লঞ্চযোগে ঢাকার সদরঘাটে ফিরলে তাঁকে র্যাব-৩-এর একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে র্যাব-৩-এর টিকাটুলী কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরুল ইসলাম জানান, র্যাব-৩ তাঁকে গ্রেপ্তার করে আজ সকালে পল্টন থানায় হস্তান্তর করে। সুলতানা আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে আজ সকালে সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদ তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানান। এরপর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘গতকাল শনিবার বরিশাল শহরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে ঢাকায় পৌঁছালে তাঁকেসহ অন্যদের আটক করে নিয়ে গেছে র্যাব।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে