
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. মোস্তাক আহমেদ।
আজ রোববার সকালে সাংবাদিকদের সামনে তিনি নুরের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ডা. মোস্তাক জানান, বর্তমানে নুরুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।
ডা. মোস্তাক আহমেদ বলেন, ‘নুরুল হক নুরের চারটি প্রধান সমস্যা ছিল, যা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এর মধ্যে রয়েছে: নাকের হাড় ভেঙে যাওয়া, চোয়ালের হাড় ভাঙা, চোখে গুরুতর ইনজুরি এবং মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ।’
তিনি আরও জানান, মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে, যা অত্যন্ত ইতিবাচক লক্ষণ। তাঁর চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা সার্বক্ষণিক তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।
চিকিৎসক আরও জানান, নুরের শরীরে লবণের পরিমাণ কম ছিল, যা এখন স্বাভাবিক মাত্রায় ফিরে এসেছে। তিনি এখন মুখে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন এবং প্রস্রাবের জন্য ব্যবহৃত ক্যাথেটারও খুলে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর সব শারীরিক প্যারামিটার স্বাভাবিক রয়েছে।
ডা. মোস্তাক আহমেদ বলেন, গত শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হককে জরুরি বিভাগে আনা হয়েছিল। তখন তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং তাঁর নাকের ভেতরে গজ ব্যান্ডেজ লাগানো ছিল। তাঁর আঘাতের গভীরতা বিবেচনা করে তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল।
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনার পর নুরকে দ্রুত উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

দেশে চলমান আকস্মিক বন্যা, অতিবর্ষণ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...
১২ ঘণ্টা আগে
দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই তিনটি করে গাছের চারা রোপণ করা হবে। এদিন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন। তাঁর এ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা...
১২ ঘণ্টা আগে
সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষার্থীদের জীবন রক্ষা ও সমতা নিশ্চিত করতে জাতীয় ছাত্রশক্তি দেশব্যাপী চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা অবিলম্বে স্থগিত করার জোর দাবি জানিয়েছ। সংগঠনটি বলেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করাই হবে এই মুহূর্তের সবচেয়ে প্রাজ্ঞ ও মানবিক সিদ্ধান্ত।
১৩ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন স্থানে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি এবং প্রাণহানির ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, ওই সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতি বিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে চলমান...
১৩ ঘণ্টা আগে