বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হিসেবে ও শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষকে ভালোবাসতে জানে। এটাই আমাদের শিক্ষা। এই ভালোবাসা নিয়েই আমরা থাকতে চাই। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের প্রয়োজনে সব সময় আমাকে পাশে পাবেন।’
আজ শনিবার রাজধানীর মালিবাগে শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘আমাদের মালিবাগ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। নির্বাচনের পরে নিয়ম অনুযায়ী সবার কাছে যেতে হয়। আমি যেতে পারিনি। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমি সেবক হিসেবে বারবার আপনাদের কাছে আসব।’
তিনি আরও বলেন, ‘শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। আমি এই প্রতিষ্ঠানে অনেকবার এসেছি। এই শহীদ ফারুক মহান মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীনতার জন্য তাঁর জীবনকে উৎসর্গ করেছেন। এর গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি।’
দোয়া ও ইফতার মাহফিলে স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মালিবাগের স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশক্রমে আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যাপন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী-চিটাগাং রোড সড়কে লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলামকে ‘পিটিয়ে’ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে