ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ্কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনের সময় তাণ্ডবের ঘটনায় পল্টন থানার নাশকতার মামলায় আজ দুপুরে খালেদ সাইফুল্লাহকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ঢাকার আদালতে কর্মরত পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আব্দুল মোতালেব আজকের পত্রিকা কে জানান, খালেদ সাইফুল্লাহ গত ২৬মার্চ মোদি বিরোধী আন্দোলনের সময় বায়তুল মোকাররমের আশেপাশে তাণ্ডবে সরাসরি অংশ নেন তিনি। রিমান্ড আবেদনে বলা হয়েছে, খালিদ সাইফুল্লাহকে জিজ্ঞাসাবাদ করলে ওই দিনের ঘটনায় হেফাজতে ইসলামের যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে শনাক্ত করা সম্ভব হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে