রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অষ্টম দিনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল সংলাপে অংশ নিয়েছে।
সংলাপে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনার সংলাপে উপস্থিত রয়েছেন।
আজ অষ্টম দিনে চারটি দলের সঙ্গে বৈঠকে বসার কথা থাকলেও ইসির সংলাপ বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। দলের নেতারা জানান, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তারা সংলাপেও অংশ নিচ্ছেন না।
এদিকে দিনের অন্য সংলাপগুলোতে দুপুর ১২টায় বিকল্পধারা বাংলাদেশ এবং বিকেল ৪টায় ন্যাশনাল পিপলস পার্টির অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইসির জনসংযোগ বিভাগ।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে