
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে পদক বিক্রির অভিযোগ তুলেছেন বিদিশা সিদ্দিক। তিনি নিজেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দাবি করেন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে জাপা এবং সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এ অভিযোগ করেন বিদিশা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদিশা বলেন, ‘আমি শুনেছি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জিএম কাদের একটি পাঁচ তারকা হোটেলে পদক বিতরণ করবেন। এত দিন তিনি টাকার বিনিময়ে পদ বিক্রি করলেও এখন পদক বিক্রি করা শুরু করেছেন।’ এ সময় পদকের নামে সংগ্রহ করা টাকা জাপা কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়ার আহ্বান জানান বিদিশা।
জাপার যুগ্ম মহাসচিব মেজর (অব.) এমএজে ওয়াদুদ দিদারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জাপার কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে বিদিশা বলেন, ‘আজ চারদিকে দুর্ভিক্ষের মতো অবস্থা। গরুর মাংসের দাম ৭০০ টাকা। দেশের অনেক উন্নতি হয়েছে, অনেক লুটপাট হয়েছে, আর না।’
বিদিশা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এদেশের মানুষ দুবেলা শান্তিতে খেয়েপরে বাঁচতে চায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আপনার যত দিন ইচ্ছা ক্ষমতায় থাকেন। বাজার কনট্রোল করেন, প্রয়োজনে মন্ত্রীদের রিশাফল করেন।’
পুত্র এরিকের প্রসঙ্গ উল্লেখ করে বিদিশা বলেন, ‘এরশাদ মারা যাওয়ার পর এরিকের অবিভাবক জিএম কাদের। কিন্তু গত দুই বছরে তিনি এরিককে একটা কল দিয়েও খোঁজ নেননি। অথচ তার বাবার চেয়ার দখল করে রেখেছেন।’
দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘এরশাদ ছিলেন ১৮ কোটি মানুষের স্বপ্নের পুরুষ। বর্তমান বাংলাদেশের চলমান মেগা প্রকল্পগুলোর অধিকাংশই এরশাদের সময় আলোর মুখ দেখেছে।’

দেশের আর্থিক অবস্থা নাজুক বলে দাবি করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সবার ওপর প্রভাব পড়বে। শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত দিয়েছেন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে...
৩ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল প্রথমে বলেছিল জ্বালানিসংকটের কারণে লংমার্চ করবে, অথচ এই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে তারা দাবি তুলল গণরায় বাস্তবায়নের। একদিকে তারা সংবিধান সংশোধনী কমিটির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, অন্যদিকে লংমার্চে...
৫ ঘণ্টা আগে
গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না। ১১ দলীয় জোটের লংমার্চে জনগণের সাড়া নেই। এই লংমার্চে চিহ্নিত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীকে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।’
৬ ঘণ্টা আগে