Ajker Patrika

সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি : ফখরুল 

প্রতিনিধি, ঠাকুরগাঁও
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১: ৫২
সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি : ফখরুল 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, `আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আমরা সব দলের সঙ্গে কথা বলছি ঐক্যবদ্ধ হতে। ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা। 

আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি। 

আওয়ামী লীগ সরকার আমলা ও কয়েকজন লোকের ওপর নির্ভর করে টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, এই দেশে আমলাদের কোটি কোটি টাকার সম্পদ এখন। একজন পুলিশের সাব-ইন্সপেক্টরের ঢাকা শহরে বাড়ির সংখ্যা ১৮টি। এ ছাড়া দেশের বাহিরেও বাসা আছে। একজন পুলিশের যদি এই অবস্থা হয়, তাহলে গোটা সিস্টেমের কী অবস্থা এটা আপনারাই চিন্তা করে দেখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি আল মামুন আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত