অবশেষে দীর্ঘ আড়াই মাস পরে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলছে। আগামীকাল বৃহস্পতিবারই তালা খুলতে যাচ্ছে এই কার্যালয়ের।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
বুধবার রাতে গণমাধ্যমে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে প্রাণঘাতী সংঘর্ষের পর থেকে তালাবন্ধ থাকে দলটির কেন্দ্রীয় কার্যালয়। এত দিন পর্যন্ত সেখানে দলের নেতা–কর্মীরা যাননি। কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পাহারায় থেকেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে