ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৭০টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্যসচিব রফিকুল আলম মজনু এসব কমিটির অনুমোদন দিয়েছেন। আজ রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
অনুমোদন পাওয়া কমিটিগুলো হচ্ছে—খিলগাঁও থানার ১, ২, ৩, ৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড, সবুজবাগ থানার ৪ (মাদারটেক), ৪ (বাসাবো), ৫, ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ড, মুগদা থানার ৬, ৭, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড, মতিঝিল থানার ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ড, রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড, শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ড, যাত্রাবাড়ী থানার ৪৮,৪৯, ৫০, ৬১, ৬২, ৬৩, ৬৪ (পূর্ব), ৬৪ (পশ্চিম) ও ৬৫ নম্বর ওয়ার্ড, ডেমরা থানার ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড, শ্যামপুর থানার ৪৭, ৫১ ও ৫৪ নম্বর ওয়ার্ড, কদমতলী থানার ৫২, ৫৩, ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ড।
এছাড়া গেন্ডারিয়া থানার ৪০, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড, ওয়ারী থানার ৩৮, ৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ড, সূত্রাপুর থানার ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড, কোতোয়ালি থানার ৩২, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড, বংশাল থানার ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড, চকবাজার থানার ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড, হাজারীবাগ থানার ২২ নম্বর ওয়ার্ড, ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ড এবং কলাবাগান থানার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে