বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁকে বর্তমানে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, বিকেল ৫টার দিকে খালেদা জিয়াকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকদের নেতৃত্বে অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। রাত ৯টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়।
গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের তিন বিশেষজ্ঞ চিকিৎসক এখন তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।
আজ বিকেলে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মার্কিন চিকিৎসকেরা। ওই বৈঠকে অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন সদস্যের একটি দল দেশে আসে। তাঁরা হলেন—জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। সরকার সে আবেদন বারবার নাকচ করে দিয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। পরে এর মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। শর্ত দেওয়া হয়, তাঁকে দেশেই থাকতে হবে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে