
শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। এ স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক আখ্যায়িত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ফের তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির বলেন, আহমদ শফীর মৃত্যু নিয়ে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বাস্তবতা বিবর্জিত। আমরা মনে করিম এ প্রতিবেদন একটি চিহ্নিত চক্রের শেখানো বুলি। আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আদালতে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি পেশ করবো। এই মিথ্যা রিপোর্টের ভিত্তিতে যাদের নামে মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বাবুনগরী বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এরপরও নতুন করে আমিসহ আরও বারোজনকে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। এ মামলা ডাহা মিথ্যে। এর কোন বাস্তবতা নেই। চট্টগ্রাম মেডিকেলের ছাড়পত্র ও ঢাকা আসগর আলী হাসপাতালের ডেথ সার্টিফিকেটেও প্রমাণিত হয়েছে শফীর মৃত্যু স্বাভাবিক ছিলও। তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোগ বেড়ে যাওয়ায় একাধিকবার তাকে হাসপাতালেও নেওয়া হয়।
বাবুনগরী বলেন, আহমদ শফীর মৃত্যুর পর তাঁর বড় ছেলে মাওলানা ইউসুফ বিবৃতির মাধ্যমে বাস্তব সত্য মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন। তার বাবার মৃত্যু স্বাভাবিক হয়েছিল বলে স্বীকারোক্তিও দিয়েছিলেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে