
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত কথোপকথন ফাঁস এবং তা ঘিরে সমালোচনার ঝড় উঠলেও তিনি কোনো অপরাধ করেননি। এ ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসার অংশ’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সারোয়ার তুষার লিখেছেন, ‘আমি ভুলত্রুটির ঊর্ধ্বে না। মানুষ হিসেবে আমার আরও ডেভেলপ করার স্কোপ আছে। যদি কোনো ভুল করি, অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন, আমি শুধরে নিতে প্রস্তুত আছি। কিন্তু আমি কোনো অপরাধ করি নাই৷ এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না। কোনো মানুষই করেন না। এই স্মিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
সারোয়ার তুষার বলেন, ‘আমার দলের কেন্দ্রীয় একজন যুগ্ম আহ্বায়ক নারী সহকর্মীকে যেভাবে অপমান করা হচ্ছে, তাঁর সঙ্গে আমার ছবি জুড়ে দিয়ে, জঘন্য কুৎসিত কথাবার্তা লিখে, ভিডিও বানিয়ে আমাদের নামে প্রচার চালানো হচ্ছে—তা অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। যারা এই কুৎসিত কাজগুলো করছেন, দয়া করে করবেন না। রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে রাখার আহ্বান জানাই।’
সারোয়ার তুষার অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নারী সহকর্মীদের জড়িয়ে যেভাবে কুৎসা রটানো হচ্ছে, তা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে। তিনি বলেন, ‘তাঁরা সম্মানিত ও সম্ভ্রান্ত নারী। রাজনীতির বাইরেও তাঁদের ব্যক্তিগত জীবন আছে। তাঁদের জীবন বিষিয়ে তুলবেন না। আমার চরিত্রহনন করতে গিয়ে তাঁদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না৷ এটা আমার অনুরোধ।’

তিনি আরও বলেন, ‘দুই ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন বিনা অনুমতিতে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া একটি জঘন্য কাজ। আমি ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আমার তিন মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটছাঁট করে, পরিপ্রেক্ষিহীনভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মধ্যে কোনো গৌরব নাই।’
সোশ্যাল মিডিয়ার বিচারব্যবস্থাকে ‘বীভৎস’ অভিজ্ঞতা আখ্যায়িত করে তুষার বলেন, ‘সোশ্যাল মিডিয়া ট্রায়াল কিছু শুনতে চায় না; তার কাছে আগে থেকেই সিদ্ধান্ত থাকে। আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও মিত্ররা আমার ওপর ভরসা করেন। আমার প্রতি তাদের প্রত্যাশাও অনেক। আমার কোনো সাময়িক বিচ্যুতির কারণে তারা বিব্রত হয়ে থাকলে তাদের প্রতি আমি দুঃখপ্রকাশ করছি। আমি জানি আমার জড়ানোর মাত্রা কতটুকু, আর কতটুকু আমি অর্গানাইজড ভার্চুয়াল মবের শিকার।’
তুষার দাবি করেন, ‘আমার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভার্সেশন ভাইরাল করা হয়েছে। ওই কনভার্সেশনগুলো আমার না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দল স্বপ্রণোদিত হয়ে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে, আমি লিখিতভাবে ব্যাখ্যা দেব।’
ভবিষ্যতে আরও পরিশীলিত হওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন সারোয়ার তুষার। সেই সঙ্গে রাজনৈতিক বিরোধিতাকে যেন কেউ ব্যক্তিগত আক্রমণ বা চরিত্রহননের অস্ত্রে পরিণত না করেন, সে আহ্বানও জানান তিনি।
‘আমাকে যারা সমালোচনা ও বিরোধিতা করেন, তাদের প্রতিও আমার আহ্বান থাকবে— আপনারা রাজনৈতিক বিরোধিতাকে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননে পর্যবসিত করবেন না। বাংলাদেশপন্থার জয় হোক,’ বলেন তিনি।
এদিকে এনসিপির পক্ষ থেকে সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তাঁকে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ ৪৫ জন। তাঁদের মধ্যে অনেককে গতকাল রোববার (১৯ এপ্রিল) রাতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদ দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১০টা ১৫ মিনিটে চায়না এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে...
১০ ঘণ্টা আগে
বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসেছে—এমন অভিযোগ তুলে নীলফামারী-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী বলেছেন, সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপির নেতা-কর্মীরা—এমন ধারণা জনমনে তৈরি হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এই সংসদ সদস্য এমন মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে
তেলের দাম বৃদ্ধির সঙ্গে নিত্যপণ্যের দাম, যোগাযোগ খরচসহ জীবনযাত্রার প্রতিটি কাজ জড়িত। তেলের দাম বৃদ্ধি হলে সকল কিছুর দাম বাড়ে। যার প্রভাব সরাসরি নিম্ন ও মধ্যবিত্তের ওপরে পড়বে এবং জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে...
১৫ ঘণ্টা আগে