দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি দেশের হাটে-বাজারে সভা করবে দলটি। যাকে ‘হাট সভা’ নামে অভিহীত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সভায় এসব কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের পত্রিকাকে এই সিদ্ধান্তের কথা জানান। কর্মসূচি পালনের দিন-তারিখ ঠিক না হলেও আগামী সপ্তাহে তা হতে পারে বলে জানান তিনি।
এর আগে এক বিবৃতিতে স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানিয়ে ফখরুল বলেন, ‘সভায় দ্রব্যমূল্যের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, হাট সভা ও হ্যান্ডবিল বিতরণের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ বিষয়ে তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
‘হাট সভা’ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব আজকের পত্রিকাকে বলেন, ‘এগুলো পুরোনোকালের কর্মসূচি। আগের দিনে মাইক খুব একটা পাওয়া যেত না। তখন চোঙ্গা দিয়ে মিটিং করা হতো উঁচু জায়গায় দাঁড়িয়ে, যেটাকে হাট সভা বলা হতো।
এদিকে আগামী দিনের কর্মসূচিতে কৃষকদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশে দু: শাসন চলছে। এই দু: শাসনকে জবাব দিতে দেশের কৃষক সমাজকে সবচেয়ে বেশি প্রয়োজন।’ তিনি বলেন, ‘মানুষ এখন বিক্ষুব্ধ। মানুষ এখন দুর্বিষহ একটা অবস্থার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় মানুষ।’
শিগগিরই কর্মসূচির ঘোষণা আসবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের এই অন্ধকার কেটে যাবে। আলো সামনে এসে দাঁড়াবে এবং আমরা অবশ্যই জয়ী হবো।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে