ঢাকা : রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও হেফাজত ইসলামের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ডিবি পরিচয়ে মধ্যরাতে আটক করা হয়।পরে ভোররাতে তাঁকে আবার ছেড়ে দেয়া হয়।
উত্তরা ১২ নম্বর সেক্টরের বাইতুন নুর জামে মসজিদ থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে সাদা পোশাকে আটক করা হয়।পরে ভোর রাতে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়।
মাওলানা নাজমুল হাসান কাসেমী বাইতুন নুর জামে মসজিদের খতিবেরও দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে বৃহস্পতিবার মধ্যরাতে হেফাজতের ঢাকা মহানগরের প্রচার সম্পাদক মুফতি আবদুল মোমিন জানান, হেফাজত ইসলামের নেতা মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ডিবি পরিচয়ে সাদা পোশাকে তাঁর উত্তরার মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে উত্তরা ১১ নম্বর সেক্টরের তাঁর বাসায়ও অভিযান চালিয়েছে র্যাব।
কাসেমীর জামাতা মাওলানা ইসহাক কামাল শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে আজকের পত্রিকাকে বলেন, মাওলানা নাজমুল হাসান কাসেমীকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে।
অপরদিকে তাঁর মেঝো মেয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘কি কারণে আটক করেছে তা তো আমরা বলতে পারবো না। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম- কে নিয়ে গিয়েছিল, কি জিজ্ঞাসা করেছ? পরে বাবা বলেন, ডিবি অফিসে নিয়ে গিয়ে তেমন কিছু জিজ্ঞাসা করেনি। পরে ছেড়ে দিয়েছে’।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে