
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নেতৃত্বে প্রতিনিধিদলটি কার্যালয়ে যায়। এ সময় তাঁরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির শীর্ষ নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রতিনিধিদলে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ প্রমুখ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির সবাইকে শুভেচ্ছা জানান সারজিস আলম।
সারজিস আলম পোস্টে লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব জেলা ও মহানগরীতে সেমিনার করা হবে। ৪ জুলাই রাজধানী ছাড়া সব মহানগরী এবং জেলায় বিক্ষোভ ও গণমিছিল করা হবে।
১১ ঘণ্টা আগে
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মত দুই রকম। তাঁদের একাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছুটা নমনীয়, আবার সতর্কও।
১ দিন আগে