
নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সংলাপে নির্বাচন কমিশন আইন প্রণয়নসহ ছয় দফা প্রস্তাব দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একটি দক্ষ নির্বাচন কমিশনের চেয়ে সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি বলেও মত দিয়েছেন তিনি।
আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাবগুলো দেন কাদের সিদ্দিকী। তাঁর নেতৃত্বে দলের নয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
প্রস্তাবগুলোর মধ্যে প্রথমে আছে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করা। তবে আইন প্রণয়ন সম্ভব না হলে সার্চ কমিটির পরিবর্তে ব্যক্তিত্বসম্পন্ন দেশপ্রেমিক লোকদের দিয়ে জনগণের আস্থাভাজন ও গ্রহণযোগ্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন, যাতে দুজন নারী সদস্য অন্তর্ভুক্ত হবেন। তাঁরা নির্বাচন কমিশনকে স্বাধীন ও মুক্ত রাখার প্রস্তাব করেন।
নির্বাচন কমিশনকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে কোনো নির্বাচনী বিধিবিধান প্রণয়ন না করারও আহ্বান জানায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দল। প্রতিনিধিদল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার প্রস্তাব করেছে। তাঁরা বলেছেন, নির্বাচন কমিশনের দক্ষতার চেয়েও সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি।
মতামত দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাঁদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে