
‘বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এখন গলার কাঁটা হয়ে গেছে’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা বলার আগেই মন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল বলে মনে করেন তিনি।
আজ রোববার বিকেলে গুলশানের একটি হোটেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমনটাই বলেন ফখরুল। ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই সভার আয়োজন করে সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদ।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে, বিআরটি প্রকল্প নাকি গলার কাটা হয়েছে। এই কথা বলার আগে তো তাঁর পদত্যাগ করা উচিত ছিল। এই প্রকল্প দিয়ে তারা ১০ বছরে ঢাকার মানুষকে যন্ত্রণায় রেখেছে। যে যন্ত্রণার কথা কল্পনাও করা যায় না।’
দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, সুদূরপ্রসারী চিন্তা থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। ওয়ান ইলেভেনে মাইনাস টু নেয়, মাইনাস গণতন্ত্র নিয়ে কাজ হয়েছে।
বর্তমান সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের (সরকার) যে দুঃশাসান তা সবকিছুকে ছাড়িয়ে গেছে। অতীতের সব শাসনকে তারা ছাড়িয়ে গেছে। তাদের দুঃশাসনে দেশ পঙ্গু হয়ে গেছে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১০ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১১ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৩ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৪ ঘণ্টা আগে