
চীনমুখী তৎপরতা বাড়ছে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ক্ষমতাসীন দল ও শরিক ১৪ দলীয় জোটের নেতারা প্রায় প্রতি বছরই দেশটিতে সফরে যাচ্ছেন। এ বছরে কয়েক ধাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা সফরে যাবেন।
আগামী ২৫ মে আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতাদের ৫০ সদস্যের একটি দল চীন সফরে যাবেন। সফর শেষ করে আগামী ৫ জুন তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। এ সফরে আওয়ামী লীগের ওয়েব টিমের সদস্যরা থাকবেন। সফরে নেতৃত্ব দেবেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
এরই মধ্যে দেশটিতে সফরে আছেন ১৪ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। গতকাল সোমবার ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন গেছেন। এ দলে রয়েছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের কার্যকারী সভাপতি রবিউল আলম প্রমুখ।
সফরকালে বাম নেতারা কুংমিংয়ে ইউনান একাডেমি অব এগ্রিকালচার সায়েন্স একাডেমি, কেপিসি ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করবেন। রুট (ওয়েলিন কমিউনিটি) লেভেলে চীনা কমিউনিস্ট পার্টির কার্যক্রম সম্পর্কে জানবেন। সফরকালে তাঁরা চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি, ইউনান প্রদেশের সরকারের বৈদেশিক শাখার প্রধানসহ অন্যদের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে জানা গেছে। আগামী ১৮ মে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
আগামী ২৫ মে চীন যাওয়া আওয়ামী লীগের প্রতিনিধি দলে থাকবেন যুব ও ছাত্র নেতারা। চীনা কমিউনিস্ট পার্টি তাঁদের আমন্ত্রণপত্রে ছাত্র, যুব ও নারী নেতাদের প্রশিক্ষণের কথা বলেছে। এই জন্য এই দলের সদস্যদের প্রায় সবাই আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা। এ ছাড়া আওয়ামী লীগের তথ্যভান্ডার তৈরিতে যুক্ত ওয়েব টিমের সদস্যরাও থাকবেন। এঁরাও ছাত্রলীগের নেতা ছিলেন।
এরপর আগামী জুনের শেষভাগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দলের চীন সফরের কথা রয়েছে। ২০১২ সালের পরে প্রায় প্রতিবছরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা চীন সফরে গেছেন। এর মধ্যে একাধিক সফরে নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। এরপর সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আবদুল মতিন খসরুর নেতৃত্বে চীনে গেছেন আওয়ামী লীগ নেতারা। গত বছর সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে দুইবার দলটির নেতারা চীন সফর করেন।
চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তাঁরা চীন যাচ্ছে বলে জানান প্রতিনিধি দলের প্রধান তানভীর শাকিল জয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কমিউনিস্ট পার্টি সম্পর্কে তাঁরা আমাদের অবহিত করবেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় হবে।’

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এমন প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক।
৪ ঘণ্টা আগে
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সংকট একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরানের যুদ্ধ...হরমুজ প্রণালি জাহাজ আসতে পারছে না। জ্বালানি আসতে পারছে না। দু-একটা জাহাজ যখন আসার চেষ্টা করেছে, সেখানে বোম পড়েছে। তারপরেও তো তিনি (তারেক রহমান) বসে নেই।’
৬ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
১৬ ঘণ্টা আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
১৮ ঘণ্টা আগে