
অস্থায়ী মহাসচিব হয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ—রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কর্নেল অলি আহমেদ।
আজ শুক্রবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল অলি বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি। আমার ইনফরমেশন গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।’
কোনো কোনো গণমাধ্যমে কর্নেল অলির বিএনপিতে যোগদানের খবর বেরিয়েছে। বলা হচ্ছে, বিএনপি ছেড়ে যাওয়া এই নেতা আবার ফিরছেন বিএনপিতেই, নেতৃত্ব দেবেন সামনে থেকে।
এসব নিয়ে জানতে চাইলে খুব একটা আগ্রহ দেখাননি অলি। তিনি বলেন, ‘আমি তো একটা দলের প্রধান আছিই।’

প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
৪৩ মিনিট আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
৩ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচিতে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দেশের...
৪ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে। এ কর্মসূচির প্রয়োজনীয়
৪ ঘণ্টা আগে