অতিমারি করোনায় সরাসরি সভা-সেমিনারসহ রাজনৈতিক কোনো কর্মসূচি নেই বিএনপির। তবে তথ্যপ্রযুক্তির কল্যাণে ভার্চুয়াল মাধ্যমে চলছে দলীয় কর্মকাণ্ড, সভা-সেমিনার। স্বীকৃত সংগঠনের পাশাপাশি ভুঁইফোড় নানা সংগঠনের উদ্যোগেও ভার্চুয়াল মাধ্যমে চলছে নানা আয়োজন। এতে দল ও অঙ্গসংগঠনের কিছু নেতাও যোগ দিচ্ছেন। তবে এমন কিছু সংগঠনের কর্মকাণ্ডে বিব্রত দলের শীর্ষস্থানীয় নেতারা।
বিএনপির মধ্যে আলোচনা-সমালোচনা হলেও ভুঁইফোড় সংগঠনের সংখ্যা কমেনি। বরং ক্ষমতার বাইরে থাকলেও দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলীয় আদর্শের কথা বলে গজিয়ে ওঠা এসব সংগঠনের সংখ্যা দিন দিন বাড়ছে।
বিএনপির পরিচয়ে গড়ে ওঠা ভুঁইফোড় সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, জিয়া নাগরিক ফোরাম, জিয়া আদর্শ একাডেমি, জিয়া সেনা, দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ, জিয়া স্মৃতি সংসদ, জিয়া পরিষদ, জিয়া ব্রিগেড, বাংলাদেশ জাতীয়তাবাদী সেবা দল, জাতীয়তাবাদী বন্ধু দল, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, খালেদা জিয়া মুক্তি পরিষদ, তারেক রহমান মুক্তি পরিষদ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ, শহীদ জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন পরিষদ, জাতীয়তাবাদী কৃষি আন্দোলন।
অভিযোগ রয়েছে, এসব সংগঠনের নেতারা সব সময় নিজেদের স্বার্থসিদ্ধিতে তৎপর। বিভিন্ন সময়ে তাঁদের সতর্ক করা হলেও কোনো কাজ হয়নি। করোনার আগে ভুঁইফোড় সংগঠনের ব্যানারে সভা, সেমিনার, আলোচনা সভা, মানববন্ধন হতো। করোনাকালে তাঁরা সেই কাজটি করছেন ভার্চুয়াল মাধ্যমে। তাঁদের আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপির কিছু নেতাও।
বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম দিয়ে কোনো সংগঠন করতে হলে অনুমতি লাগবে। কাজেই এমন নামসর্বস্ব সংগঠনের দায়-দায়িত্ব বিএনপি নেবে না। তাঁদের সভা-সেমিনার আয়োজনের সঙ্গেও বিএনপির কোনো সম্পর্ক নেই।
তবে নামসর্বস্ব সংগঠনের ভার্চুয়াল তৎপরতাকে ইতিবাচকভাবেই দেখছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আলোচনা করতে তো অসুবিধা নেই। মানুষ যত বেশি কথা বলবে, ততই ভালো। একটি গণতান্ত্রিক দেশের এটাই তো সৌন্দর্য।’
২০১২ সালে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করেন। তখন তিনি বলেছিলেন, বিএনপি, জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানের নাম ব্যবহার করে কতিপয় সংগঠন দেশব্যাপী কার্যক্রম চালাচ্ছে। তাদের কর্মকাণ্ড নেতা-কর্মীদের মনে বিভ্রান্তির সৃষ্টি করছে। এসব সংগঠনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
২০১৭ সালেও ভুঁইফোড় সংগঠনের ব্যাপারে কঠোর নির্দেশনা দেয় বিএনপি।
সর্বশেষ ২৬ জুলাই বিবৃতি দিয়ে ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠনের বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দলটি। এতে বলা হয়, এটি বিএনপির স্বীকৃত কোনো সংগঠন নয়।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে