বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে চিকিৎসার দাবিতে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি। এরই মধ্যে দেশের ১২ জেলায় সমাবেশ করেছে দলটি। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার চাঁদপুর, নরসিংদী, লালমনিরহাট, ঝিনাইদহ, পাবনা ও মুন্সিগঞ্জে সমাবেশ করবে বিএনপি। এসব সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া। মাঝে মাঝেই তাঁর রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণের কারণে তাঁর হিমোগ্লোবিন এবং ওজন কমছে। আজ শনিবারও এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে বিনা চিকিৎসায় ধুঁকছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, ‘খালেদা জিয়া এমন একজন নেত্রী, যিনি জীবনে কখনো হারেননি। গণতন্ত্রের জন্য কখনো আপস করেননি। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য, ক্ষমতার মোহ এবং মায়া অতিক্রম করে জনগণের পক্ষে দৃঢ়তার সঙ্গে তিনি লড়াই করেছেন। আজ সেই নেত্রীকে বিনা চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে ধুঁকতে হচ্ছে।’
সরকার মাস্টারপ্ল্যান করে খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করছে দাবি করে রিজভী আরও বলেন, ‘এক গভীর চক্রান্তের জালে ধুঁকতে ধুঁকতে খালেদা জিয়া যেন পৃথিবী ছেড়ে চলে যান। ষড়যন্ত্র করে দেশনেত্রীকে শেখ হাসিনা বন্দী করে রেখেছে। তাঁর মতো নির্দয় শাসক বাংলাদেশের ইতিহাসে এসেছিল কি না, আমাদের জানা নেই।’
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘একই সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে