
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পদ্মা সেতুর হাসি সাধারণ মানুষের জন্য কান্নায় রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। কোরবানির ঈদ সামনে রেখে আজ বুধবার দুপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের প্রত্যেকটা ভালো কাজের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আজকে পদ্মা সেতুর জন্য সাধারণ মানুষের হাসি কান্নায় পরিণত হয়েছে।’
লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার এত দিন বলে এসেছে বিদ্যুতে আমাদের সারপ্রাইজিং উন্নতি হয়েছে। এখন বলছে সাশ্রয় করতে হবে। দুর্নীতি করলে যা হয়, আমরা এখন সেই অবস্থায় আছি।’
পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছেলে-মেয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তোলা নিয়েও সমালোচনা করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় পদ্মা সেতুতে গিয়ে সেলফি তুলেছেন। এর আগে ঘোষণা হয়েছে পদ্মা সেতুতে কোনো সেলফি তোলা যাবে না। তার মানে আইন তাঁর জন্য না। আইন আপনার জন্য এক আর আমাদের জন্য অন্য? এটা হতে পারে না!’
সামনে কোরবানি ঈদে গরিব অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের জন্য গণচাঁদা তোলা হয় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ৷ সেই চাঁদার টাকায় প্রতি পরিবারকে চার কেজি চাল, ১ কেজি মুরগির মাংস, আধা লিটার সয়াবিন তেল, দুই কেজি আটা ও আলু, লবণ, মরিচের গুঁড়া, মসলা উপহার হিসেবে দেওয়া হয়েছে এসব মানুষদের মাঝে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে