
তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা আলোচনাটি দ্রুততার সঙ্গে যাচ্ছি না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, সংবিধানের বিষয়—তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সব সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে। বৃহত্তর ঐকমত্য সৃষ্টি করতে পারব। সেটা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে। সুতরাং, একটু সময় বেশি নিলেও একটু প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করছি।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত রোববার মুলতবি হওয়া বৈঠক আজ বেলা ১১টা থেকে শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির সঙ্গে জাতীয় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়। ওই দিন সভাটি মুলতবি হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রদত্ত স্প্রেডশিটের বিষয়ে বিএনপি আলোচনা করেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা আমাদের মধ্যে ধোঁয়াশা ও বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যেটা ওনারা আলোচনা করতে আগ্রহী হয়নি, আমরা মোটেও আগ্রহী নই। আমরা বিস্তারিত রিপোর্টের ওপর দফাওয়ারি আলোচনা করছি। আজকেই আলোচনা শেষ করতে চাই।’
তিনি বলেন, ‘আজকে আমরা বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আলাপ করে আলোচনা শেষ করতে পারব।’
বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে দলটির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সুপ্রিম কোর্ট কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা। সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে—এটাসহ আমরা বিচার বিভাগ বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। সেটা বাস্তবায়নে আমাদের অঙ্গীকার আছে।’
বিচার বিভাগ নিয়ে সুপ্রিম কোর্টের সব উদ্যোগ যাতে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ায় যায়, সেই আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগ কর্তৃক সংবিধানের যেকোনো কার্যক্রম আইনি হয় এবং অসাংবিধানিক না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।
সংলাপে বিএনপির প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও আছেন—কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট ক্রমেই বাড়তে বাড়তে আসন্ন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১ দিন আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
২ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
২ দিন আগে