
নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই পরোয়ানা জারি করেন।
আজ অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য মামলার তারিখ ধার্য ছিল । কিন্তু রিজভী ও দুলু আদালতে হাজির না হয় তাদের অনুপস্থিতিতেই অভিযোগ আমলে নেওয়া হয়। এ কারণে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, বিএনপির দুই নেতা আদালতে হাজির না হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে রাজধানীর শাহবাগ থানা এলাকায় বিএনপির সরকারবিরোধী মিছিল থেকে সহিংসতা রূপ নেয়। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়, পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়া দেওয়া হয়, ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় ও যানবাহন ভাঙচুর করা হয় এই অভিযোগে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৯ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১০ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১২ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৩ ঘণ্টা আগে