
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ উপনির্বাচনে একজন প্রার্থী হিরো আলমের ওপর জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে আক্রমণ করা হলো, তাতে প্রমাণ হয় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো মতাবলম্বীরা রাষ্ট্রে নিরাপদ থাকতে পারবে না। আগামী সংসদ নির্বাচনে বিরোধী দলের প্রতি কী আচরণ হবে তারও পূর্বাভাস বা প্রতিফলন ঘটেছে এ ঘটনায়। জনগণের ওপর হামলা বা নির্যাতন করে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ বন্ধ করা যায়—এ ধরনের চিন্তা সরকারের নৈতিক দেউলিয়াত্বের পরিচয় প্রকাশ করে। অবিলম্বে হিরো আলমের ওপর হামলাকারীসহ নির্দেশদাতাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে।
এর আগে আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর এ হামলা হয়। হিরো আলমের ওপর হামলাকারীরা নৌকা প্রতীকের ব্যাজ পরে ছিলেন।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের গুলশান বিভাগ সূত্রে জানা যায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দুজনের একজনের নাম শেখ শহীদুল্লাহ বিপ্লব ও অপরজন সানোয়ার গাজী।

রাজনৈতিক অঙ্গনকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিরোধী দলের লংমার্চের উদ্দেশ্য কী? সরকারি দল তাদের কোনো রকম গ্রেপ্তার-নিপীড়ন করেনি, যা হাসিনার আমলে করা হতো।’
২ ঘণ্টা আগে
ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
২০ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
১ দিন আগে