
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁকে বর্তমানে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকদের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচার শেষ হয়। সিসিইউতে চিকিৎসকেরা খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন।
লিভারে অস্ত্রোপচারের পর খালেদা জিয়ার অবস্থা ‘মোটামুটি’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, ‘বিদেশ থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তাঁরা গতকাল সন্ধ্যায় অত্যন্ত সফলভাবে যে কাজের জন্য এসেছিলেন একটা প্রসিডিউর, সেই প্রসিডিউর (টিপস) তাঁরা করতে পেরেছেন। ম্যাডাম এখনো সিসিইউতে আছেন এবং চিকিৎসকেরা তাঁর সঙ্গে কথা বলছেন। এখন পর্যন্ত মোটামুটি আছেন।’
গতকাল বিকেল ৫টার দিকে খালেদা জিয়াকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকদের নেতৃত্বে অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। রাত ৯টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়।
গত বুধবার দিবাগত রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন সদস্যের একটি দল দেশে আসে। তাঁরা হলেন জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৮ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে