Ajker Patrika

ফিরলেন নেইমার, ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

আড়াই বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন নেইমার। তাঁর প্রত্যাবর্তনটা হয়েছে মনে রাখার মতোই। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। অপর গোল করেছেন মাথিয়াস কুনিয়া। চলুন তাহলে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের কিছু ছবি।

আপডেট : ২৭ জুন ২০২৬, ০০: ৪৩
মায়ামিতে আজ স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। উড়ন্ত এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা। একের পর এক গোল করে এভাবেই উদযাপন করেছেন ব্রাজিলের ফুটবলাররা। ছবি: এএফপি

৭৫ মিনিটের সময় মাথিয়াস কুনিয়াকে উঠিয়ে নামানো হয় নেইমারকে। আড়াই বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবলে ফেরায় ডাগআউট থেকে শোনা যায় সমর্থকদের উল্লাস। মায়ামিতে উপস্থিত দর্শকদের এভাবেই অভিবাদনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। ছবি: এএফপি

ডাগআউটে নেইমারের সঙ্গে কথা বলছেন কোচ কার্লো আনচেলত্তি। ১৫ মিনিট খেলতে পেরেছেন নেইমার। কোনো গোল না করলেও ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। ছবি: এএফপি

স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখার পর সেটা বাতিল করা হয়েছে। এ কারণেই হ্যাটট্রিকটা হয়নি। বাতিল হওয়ার আগে ৭ মিনিটে গোল করেছিলেন ভিনি। এরপর যোগ করা সময়ের তিন মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ছবি: এএফপি

ভিনিসিয়ুুস জুনিয়রের জোড়া গোলের পর গোল উৎসবে যোগ দেন মাতিয়াস কুনিয়া। ৬০ মিনিটে কুনিয়া করেন দলের তৃতীয় গোল। একের পর এক গোল করে এভাবেই উৎসব করেন ব্রাজিলের ফুটবলাররা। ছবি: এএফপি

ভিনি-কুনিয়াদের পারফরম্যান্সের রেশ ছড়িয়ে পড়েছে মায়ামির গ্যালারিতেও। ৩-০ গোলে জয়ের পর এভাবেই উদযাপন করেন ব্রাজিলের সমর্থকেরা। ছবি: এএফপি

মাঠে নামতে পেরেছেন ১৫ মিনিট। জয়ের পর এভাবেই উদযাপন করেছেন নেইমার। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত