রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ছাড়া অন্য কোনো উপজেলা বা থানা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধনের সময় এএফআইএস যাচাই লাগবে না। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গত বৃহস্পতিবার মাঠপর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
স্বয়ংক্রিয় আঙুলের ছাপ শনাক্তকরণ ব্যবস্থা বা এএফআইএস হলো একধরনের বায়োমেট্রিক প্রযুক্তি। এই প্রযুক্তিতে ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপের রেকর্ড নেওয়া হয়। সেই তথ্য কম্পিউটার ডেটাবেইস সংরক্ষণ করা হয়। পরবর্তী সময়ে কারও পরিচয় নিশ্চিত হতে এ তথ্য ব্যবহার করা যায়।
এতে উল্লেখ করা হয়, খুলনা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধনসংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সভায় সিদ্ধান্ত হয়েছে— চট্টগ্রাম অঞ্চলের বিশেষ এলাকা বাদে অন্য সব উপজেলা বা থানা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধনের সময় এএফআইএস যাচাইয়ের প্রয়োজন হবে না।
সব উপজেলা ও থানা নির্বাচন অফিসে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রমের সময় এএফআইএস যাচাই ছাড়াই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেনটিফিকেশন সিস্টেম (এএফআইএস) দিয়ে কোনো নাগরিক এর আগে ভোটার নিবন্ধন করেছেন কি না, তা যাচাই করা হয়। আগে কেন্দ্রীয়ভাবে এই পদ্ধতি একটু দুর্বল থাকায় মাঠপর্যায়ে যাচাই করা হতো। এখন সেন্ট্রাল সার্ভার শক্তিশালী করা হয়েছে। কেউ আগে ভোটার হয়ে থাকলে তা সেন্ট্রাল সার্ভারেই ধরা পড়বে। তাই নতুন ভোটার নিবন্ধনসেবা সহজ করতে মাঠপর্যায়ে আর যাচাই করার প্রয়োজন নেই।

আন্তমন্ত্রণালয় সহযোগিতার মাধ্যমে সার্ভিস ডেলিভারি, ম্যাট্রিক্স, পলিসি ব্রিফ এবং ট্রাকার তৈরি করে সরকারের পরিকল্পনা, বাজেট প্রণয়ন, সেবা পরিবীক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)...
৩ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার বড় সুযোগ তৈরি করেছে...
৫ মিনিট আগে
বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশন পরিচালনার সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু লোক জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। অটোরিকশা নিয়ন্ত্রণে কর্মসংস্থান...
২৫ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চাল
১ ঘণ্টা আগে