
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ এপ্রিল পয়লা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রাক্-পাইলট পর্যায়ের ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর পাইলটিং শেষে আগামী চার বছরের মধ্যে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
আজ রোববার (১২ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সম্মেলনে এই তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
কৃষিমন্ত্রী বলেন, প্রাক্-পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র ২০ হাজার ৬৭১ জনকে কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা করে নগদ সুবিধা দেওয়া হবে।
এ ছাড়া কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, ফসলের রোগবালাই দমনের পরামর্শ, কৃষিবিমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা পাওয়া যাবে বলে জানান কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, প্রাক্-পাইলটিং কার্যক্রমের জন্য ব্যয় হবে ৮ কোটি ৩৪ লাখ টাকা। প্রাক্-পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী আগস্ট মাস পর্যন্ত দেশের ১৫টি উপজেলায় পাইলট কার্যক্রম সম্পন্ন করা হবে। পাইলটিংয়ের অভিজ্ঞতার আলোকে আগামী চার বছরে সারা দেশে এই কার্ড বিতরণ ও ডেটাবেজ তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
কৃষিমন্ত্রী জানান, পয়লা বৈশাখে পঞ্চগড় জেলার সদর উপজেলার কমলাপুর ব্লক, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি ব্লক, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর ব্লক, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, টাঙ্গাইলের টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক, মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ব্লক, পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ব্লক এবং জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লকে প্রাক্-পাইলট পর্যায়ে কৃষক কার্ড বিতরণ করা হবে।
আর কুমিল্লার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লকে ১৭ এপ্রিল এই কার্ড বিতরণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা প্রণোদনা ও সেবা গ্রহণ করবেন; সংশ্লিষ্ট ডিলারের কাছে সরবরাহ করা পিওএস মেশিন ব্যবহার করে সার, বীজ, মৎস্য বা প্রাণীর খাদ্যসহ বিভিন্ন কৃষি উপকরণ কিনতে পারবেন।

বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
৩০ মিনিট আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
৩৮ মিনিট আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
৪১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
১ ঘণ্টা আগে