
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উগ্রবাদীদের রোষানলে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সিপিবি ও দলটির ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের ধর্ষণবিরোধী গণমিছিল ঘোষণার পর বিভিন্ন সংগঠন পাল্টা কর্মসূচি ঘোষণা করায় এবং সিপিবির দলীয় কার্যালয় ‘মুক্তি ভবন’ ঘেরাওয়ের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
আজ শনিবার সকালে মুক্তি ভবনের নিচে অবস্থান নিয়ে এ কথা বলেন তিনি। রুহিন হোসেন প্রিন্স বলেন, যারা মুক্তিযুদ্ধবিরোধী, যারা গণ-অভ্যুত্থানের চেতনা ধারণা করে না, সেসব উগ্রবাদীদের রোষানলে পড়েছে সিপিবি।
প্রিন্স বলেন, মুক্তি ভবন এর আগেও উগ্রপন্থীদের আক্রমণের শিকার হয়েছে। যারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, যারা মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, এমনকি যারা ২৪-এর গণ-অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা যেকোনো ধরনের বিরুদ্ধাচরণের প্রচেষ্টা নিতে পারে। কিন্তু এটাকে আমরা মোটেই আমলে নিতে চাই না। এই মুক্তি ভবন বাংলাদেশের গরিব মেহনতি মানুষের ঠিকানা। এটা গরিব মেহনতি মানুষের সম্পদ, তারাই এই ভবন রক্ষা করবে।
তিনি আরও বলেন, এই সমাজে পুরুষতান্ত্রিক লালসার শিকার মাগুরার শিশুটির যে মর্মান্তিক মৃত্যু, সে জন্য আমরা দেশব্যাপী শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেছি। কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে কালো পতাকা উত্তোলন কর্মসূচি হবে। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী, বিকেলে আমাদের শোক মিছিল বের করব।
পাল্টাপাল্টি কর্মসূচির ফলে দলটির নেতা–কর্মীরা ছাড়াও আজ সকাল থেকেই পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সেনাবাহিনীর সদস্যদেরও টহল দেখা গেছে। কার্যালয়ের সামনে অবস্থানও নিয়েছে বেশ কিছু সেনাবাহিনী সদস্য।
দেশজুড়ে হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে আজ শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় সিপিবি ঘনিষ্ঠ ৮টি সংগঠন। এর জবাবে পল্টনে সিপিবির কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয়’ বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। একই সঙ্গে এই মিছিল প্রতিহতের ডাক দেয় ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও কমিশন সচল রাখতে দুদক আইন সংশোধন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইনের খসড়ায় কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা, দুদকের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
৮ মিনিট আগে
সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
৫ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
৭ ঘণ্টা আগে