
জাতীয় সংসদকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আস্তে আস্তে কথা বলার পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
আজ সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বাতিল নোটিশের আলোচনার জন্য সংরক্ষিত নারী আসনে বিএনপির সদস্য সেলিনা সুলতানাকে ফ্লোর দেন ডেপুটি স্পিকার। সেলিনা সুলতানা ধর্মের অপব্যাখ্যা নিয়ে কথা বলা শুরু করেন। তখন সংসদকক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিষয়টি ডেপুটি স্পিকার কায়সার কামালের নজরে এলে তিনি বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন প্লিজ।’
তখনো সেলিনা সুলতানা তাঁর বক্তব্য অব্যাহত রাখলে ডেপুটি স্পিকার তাঁকে থামার জন্য বলেন। তিনি বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং এলজিআরডি প্রতিমন্ত্রী বসে আস্তে ধীরে কথা বলুন। যাতে উনার কথা শুনতে পারি।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়াকিটকি কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে একজন অনুসন্ধান কর্মকর্তা ও একজন তদারকি কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।
২৭ মিনিট আগে
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময়ের অনিশ্চয়তার পর বাংলাদেশ-ভারতের মধ্যে বহুল প্রতীক্ষিত ৩৮তম ইন্টার গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম) বা আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক শুরু হচ্ছে আগামীকাল। ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠক চলবে আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত...
১ ঘণ্টা আগে
নৌপরিবহনমন্ত্রী জানান, গত ৩৫ বছরে নৌযানের বিরুদ্ধে দায়ের করা ৪৭ হাজার ৬০৬টি মামলার মধ্যে ৩৭ হাজার ৬৭১টি মামলা মেরিন কোর্টে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে ৯ হাজার ৯৩৫টি নৌযানের বিরুদ্ধে দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের ব্যাংক হিসাব, ব্যবসা, সম্পত্তি এবং যুক্তরাষ্ট্রে থাকা কথিত অপরাধলব্ধ সম্পদ সম্পর্কে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএআরের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল
২ ঘণ্টা আগে