বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আগামীকাল শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ ম্যারাথন প্রতিযোগিতা। অনুষ্ঠানটির আয়োজন করেছে এ খাতে অন্যতম অংশীদার অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।
বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ আয়োজনটির টাইটেল স্পনসর রিদম গ্রুপ ও পাওয়ার্ড বাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
এই আয়োজনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, নেপাল, ব্রাজিল, আলজেরিয়া, আর্জেন্টিনা, ব্রুনেইসহ ১০ দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দেশ-বিদেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতসংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার, পেশাদার রানারসহ সাত শতাধিক রানার অংশ নেবেন।
আগামীকাল সকাল ৬টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে।
আয়োজক সংগঠন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, এটিজেএফবি বরাবরই দেশের পর্যটনশিল্পের বিকাশে নানা উদ্যোগ নিয়ে থাকে। একাধিক সফল ট্যুরিজম ফেস্টও আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় এবারের রান আয়োজন। রানের মাধ্যমে দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের সম্ভাবনাময় এই দুটি খাতের নানা দিক তুলে ধরা হবে এই মেগা ইভেন্টে।
রান আয়োজনে ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন নাসরীন আক্তার শিমু। এ ছাড়া পেসার হিসেবে থাকছেন শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, মো. নাঈম হোসাইন খান ও কে এম ইয়াসির আরাফাত অমি।
রান আয়োজনটির সহযোগিতায় রয়েছে সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ, আটাব, টোয়াব, ইলেকট্রোলাইট ড্রিংকস অ্যাকটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন।
বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫-এ আরও পৃষ্ঠপোষকতা করেছে ইথিওপিয়ান এয়ারলাইনস, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান ট্যুরিস্টার, টিপিসি, টাইটান, স্যামসোনাইট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার ও এয়ার আস্ট্রা।
বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন বলেন, এই আয়োজন শুধু রানেই সীমাবদ্ধ থাকবে না, এটি ইতিমধ্যে এক উৎসবে রূপ নিয়েছে। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফেল ড্র-তে ঢাকা-রোম-ঢাকা, ঢাকা-জোহানেসবার্গ-ঢাকা, ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকার রিটার্ন টিকিট থাকবে।
রান শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ছাতা, ফটো কনটেস্ট। রানে অংশ নেওয়া সবাই ইথিওপিয়ান এয়ারলাইনসের পক্ষ থেকে প্লেনের টিকিটে ১০ শতাংশ ছাড় পাবেন।

সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
৪ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
৬ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য...
৭ ঘণ্টা আগে