দেশে উন্নয়ন বাড়ছে, বাড়ছে শিল্পায়ন। ফলে বাড়ছে বর্জ্যও। এই বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদন করা যায় তা নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে ‘টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা: অংশীজনের সম্পৃক্ততা, শিখন ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। ইউএসএআইডি ও কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের (সিপিআই) সহযোগিতায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে), বারসিক, ইনসাইটস ও কোয়ালিশন ফর আরবান পুওর (কাপ) এই সভার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘উন্নয়নের সঙ্গে শিল্পায়ন বাড়ছে। এ থেকে বর্জ্যও বাড়ছে। এমনকি ইউনিয়ন পর্যায়েও বর্জ্য তৈরি হচ্ছে। এই বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে সরকার। শহরে বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ইউনিয়ন পর্যায়ে বর্জ্য সংগ্রহ শুরু করা হবে। বর্জ্য থেকে সার ও বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি।’
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বস্তিবাসী শব্দ ব্যবহার করা লজ্জার বিষয়। বাংলাদেশের মতো একটা দেশ, এত দ্রুত এগিয়ে যাচ্ছি। এখানে বস্তিবাসী কেন থাকবে। এটা কি ধরনের উন্নয়ন। আমরা বস্তিমুক্ত একটা বাংলাদেশ চাই। এখানে কেউ বস্তিতে থাকবে না। সংবিধানে জনস্বাস্থ্যের উন্নয়নের কথা বলা আছে। সেটা নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করলেই বর্জ্য দুষণ থেকে বস্তিবাসীরা মুক্তি পাবে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ হিসেবে দেখতে চাই। তখন জিডিপি বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, একই হারে যদি বর্জ্য উৎপাদন বাড়ে তাহলে বাংলাদেশ তো বাসযোগ্য হবে না।’
সাবের হোসেন আরও বলেন, ‘দেশে আইনের কমতি নেই। কিন্তু আইন আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি না। এখন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, ‘দেশে সম্প্রতি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ পাস হয়েছে। বিধিমালায় যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপ নেওয়া হলেও সামগ্রিকভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সরকার কী কর্মকৌশল বা কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে, তার কোন সুস্পষ্ট পথরেখার ধারণা পাওয়া যায় না। ২০১৪ সালের বর্জ্য ডেটাবেইসে করা অনুমান অনুসারে, ২০২৫ সালে মোট বর্জ্য ৪৭ হাজার টন উৎপন্ন হবে। যদি এই প্রবণতা অব্যাহত থাকলে কঠিন বর্জ্য উৎপাদন ২০৩০ সালে ৫৭ হাজার টন এবং ২০৪০ সালে ৭৭ হাজার টন ছাড়িয়ে যাবে।’
ডিএসকে নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেয় ইউএসএআইডির প্রতিনিধি ক্রিস্টিন ম্যাক্রি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সিপিআইর চিফ অব পার্টি মাইনউদ্দিন আহমেদ, পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, ওয়ার্ড কাউন্সিলর শিখা চক্রবর্তী ও আমেনা বেগম, গবেষক আমিনুর রসুল, কাপ নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে এক শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়ে মৃত্যুবরণ করার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং অপরাধীদের ব্যবহৃত মালামাল জব্দ করে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
৩ মিনিট আগে
মন্ত্রী বলেন, উভয় পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ ব্যবহারের দাবি জানিয়েছেন। বিগত সরকারের সময় জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে একমত হওয়ার ভিত্তিতে একটি সিদ্ধান্ত স্বাক্ষরিত হয়েছিল যে সাদপন্থী অনুসারীরা টঙ্গী ময়দানে ইজতেমা করবেন না। তবে আজকের আলোচনায় সাদপন্থী প্রতিনিধিরা সেই সিদ্ধান্তের প্রতি দ্বিমত
১৩ মিনিট আগে
আসাদুল হাবিব দুলু বলেন, এক লাখ স্বেচ্ছাসেবক তৈরির পাশাপাশি ভূমিকম্পের পর মানুষকে নিরাপদে সরিয়ে নিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৪৫টি অ্যাসেম্বলি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, হিন্দুধর্মীয় শাস্ত্রমতে শ্রীকৃষ্ণ প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে মথুরায় এমন একসময় জন্মগ্রহণ করেন, যখন মথুরার শাসক ছিলেন নিষ্ঠুর, অত্যাচারী ও স্বৈরাচারী ‘কংস’। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর কংসের পতন ঘটে।
২ ঘণ্টা আগে