
বন্যাকবলিত সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও উত্তরবঙ্গে জরুরি টেলিযোগাযোগ সেবা সচল রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে সংযোগ স্থাপন শুরু হয়েছে। এই লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ইন্টারনেটসহ নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগসেবা নিশ্চিত করতে ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানের তত্ত্বাবধানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে গতকাল শনিবার ১২টি ভিস্যাট যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। আজ রোববারও নেত্রকোনা ও উত্তরবঙ্গে ভিস্যাট হাব স্থাপিত হবে।
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের দপ্তরকেও আরও ২৩ সেট ভিস্যাট যন্ত্রপাতি হস্তান্তরের প্রস্তুতি চলছে। এর ফলে আরও ২৩টি বন্যা উপদ্রুত এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা হবে। এ ছাড়া বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বন্যাকবলিত এলাকায় নিয়োজিত সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রয়োজন অনুযায়ী আরও ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করতে সক্ষম, যার মাধ্যমে বন্যাকবলিত আরও এলাকায় জরুরি টেলিযোগাযোগসেবা স্থাপন করা যাবে। মোবাইল ফোন কোম্পানিগুলো প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক সচল করার কাজেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করতে পারবে।
ভিস্যাটের মাধ্যমে দুর্যোগকালীন নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগসেবা নিশ্চিতের লক্ষ্যে বিএসসিএল এরই মধ্যে একটি মনিটরিং সেল গঠন করেছে, যেটি মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে। বন্যাকবলিত এলাকায় বিশেষ ব্যবস্থায় টেলিযোগাযোগসেবা চালু রাখার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
এদিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোবাইল অপারেটরসমূহকে বানভাসি মানুষের জন্য প্রত্যেককে তিনটি করে টোল ফ্রি নম্বর চালু করার নির্দেশে দিয়েছেন। এরপর তাঁরা মোট ১২টি টোল ফ্রি নম্বর চালু করেছে। টোল ফ্রি নম্বরগুলো হচ্ছে, গ্রামীণফোন: ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮; রবি: ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭; বাংলালিংক: ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪; টেলিটক: ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন বেশ ডালপালা মেলেছে। এরই মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরই মধ্যে জানা গেছে, আজ শুক্রবার বিকাল ৫টায় সাংবাদিকদের ব্রিফিং করবেন স্পিকার।
২৪ মিনিট আগে
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে আরও একা করে দেবে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মনোনীত এই রাষ্ট্রপতির বিদায়ের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে হাসিনার শেষ পরিচিত মিত্রও প্রায় শেষ হয়ে যাচ্ছেন। নির্বাসন থেকে দেশে ফিরে আত্মসমর্পণের ঘোষণার...
২৭ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন সরকারের বয়স পাঁচ মাসের মাথায়ই রাষ্ট্রপতির বিদায়ের বিষয়টি সামনে এল।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। থাইল্যান্ডে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুদিন আগে আজ শুক্রবার দুপুরে তিনি দেশে ফেরেন।
২ ঘণ্টা আগে