
সাবেক তিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে। আজ বুধবার আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন—সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
অন্যরা হলেন—আপিল বিভাগের সাবেক বিচারপতি মুহাম্মদ ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান।
এ বিষয়ে ইউনুস আলী আকন্দ বলেন, তাঁরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননা আইন, ১৯২৬ লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে তাঁকে শাস্তি দিয়েছেন। প্রথমবার ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ডসহ আদালত অবমাননার রুল জারি করা হয়। দ্বিতীয়বার একই বছরের ১২ অক্টোবর তিন মাস প্র্যাকটিস সাসপেন্ডসহ জরিমানা করা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনকে ‘পত্রিকার কাটিং-নির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, টিআইবি কোনো তদন্ত করে না। প্রকৃত তথ্য জানতে হলে পুলিশ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধসংক্রান্ত
৬ মিনিট আগে
বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ববাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের ওষুধ ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে; যা দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।’
১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, পুশ ইন ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে। পাশাপাশি পুশ ইন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্যিক সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে চুক্তিটি নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের ‘নীরবতার’ ব্যাখ্যাও দাবি করেছে সংগঠনটি।
২ ঘণ্টা আগে