ট্রেনে করে আম পরিবহনে এবারও ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা সংলগ্ন এলাকা থেকে আমসহ অন্যান্য পার্সেল পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলতি মাসেই ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে। বিশেষ এই ট্রেনে আমের পাশাপাশি ফল ও অন্যান্য শাকসবজি পরিবহন করা যাবে।
রেলওয়ে সূত্র জানায়, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালানোর জন্য পশ্চিমাঞ্চল রেলওয়েকে বলা হয়েছে। এবার কয়টি ট্রেন চলবে এবং সেগুলোর শিডিউলসহ বিস্তারিত জানাতে বলা হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়েকে। চাহিদা পাওয়া গেলে বাংলাদেশ রেলওয়ে অনুমোদন দেবে বলে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এবারও আমরা চালাব। তবে কবে থেকে চালাব সেই তারিখ এখনো নির্ধারণ হয়নি। আমরা আশা করছি, এ মাস থেকেই বিশেষ এই ট্রেন রাজশাহী থেকে ঢাকা চলাচল করবে। আজকে আমরা রাজশাহীর জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে একটি মতবিনিময় করেছি। আগামী শুক্রবার রোহনপুর ব্যবসায়ী বণিক সমিতির সঙ্গে আরেকটি সভা হবে। তারপর আমরা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই ট্রেন চালানোর তারিখ নির্ধারণ করা হবে।’
এবার আম পরিবহনে কয়টা ট্রেন চালানো হবে সে বিষয়ে জানতে চাইলে অসীম কুমার বলেন, ‘আম কী পরিমাণ আনবে ব্যবসায়ীরা সেই চাহিদার ওপর ভিত্তি করে করে ট্রেনের সংখ্যা নির্ধারণ করা হবে।’
গত বছরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে এক মণ আম রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাতে খরচ পড়েছে ৪৭ টাকা ২০ পয়সা। অর্থাৎ কেজিপ্রতি খরচ হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আর চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকায় আম পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়েছে ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ এক মণে মাত্র ৫২ টাকা।

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
১৮ মিনিট আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১৩ ঘণ্টা আগে